সংবাদ

পলাশে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী গুরুতর আহত


প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

 পলাশে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী গুরুতর আহত
মো. আসাদ আলী

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. আসাদ আলী (৫০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অন্য মোটরসাইকেলের এক আরোহীও আহত হয়েছেন। গুরুতর আহত আসাদ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আসাদ আলী নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের হারেজ মিয়ার ছেলে। আহত অন্য মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে আসাদ আলী মোটরসাইকেল চালিয়ে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক দিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পরে ভাগদী সিএন্ডবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় অন্য মোটরসাইকেলের আরোহীও আহত হন।

পরে স্থানীয়রা আসাদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


পলাশে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. আসাদ আলী (৫০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অন্য মোটরসাইকেলের এক আরোহীও আহত হয়েছেন। গুরুতর আহত আসাদ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আসাদ আলী নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের হারেজ মিয়ার ছেলে। আহত অন্য মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে আসাদ আলী মোটরসাইকেল চালিয়ে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক দিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পরে ভাগদী সিএন্ডবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় অন্য মোটরসাইকেলের আরোহীও আহত হন।

পরে স্থানীয়রা আসাদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত