সংবাদ

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু
ছবি : সংবাদ

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু (৫০)সহ দুজন আহত হয়েছেন।

নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জয়নাল খলিফার ছেলে। আহত বাচ্চু পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজেম হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনছার উদ্দিন খানের মালিকানাধীন এফবি ‘সীমা-৩’ মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে পানি দিয়ে ট্রলারটি পরিষ্কার করছিলেন জেলেরা। এ সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সঙ্গে ঘর্ষণের ফলে বৈদ্যুতিক তারের সংযোগে সমস্যা দেখা দেয়। এতে ট্রলারটি বিদ্যুতায়িত হলে কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার খালের পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত