সংবাদ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, সাবেক মাদ্রাসা সুপার গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, সাবেক মাদ্রাসা সুপার গ্রেপ্তার
ছবি : সংবাদ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির অভিযোগে আব্দুস সালাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। রংপুর মহানগরীর আইডিয়াল মোড় শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ থানাধীন বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে একটি প্রতারক চক্র নিয়োগের নামে প্রতারণা করছে। এ বিষয়ে অবগত হওয়ামাত্রই আমরা কুড়িগ্রাম সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এ বিষয় নিয়ে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং প্রশাসন ও সরকারকে বিব্রত করতে এ চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এসআরবি দক্ষতার পরিচয় দিয়ে এই প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, পুরো চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী বিচারের আওতায় আনবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করা হচ্ছে। এসব বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতি জিরো টলারেন্স। যেকোনো নিয়োগ-কেনাকাটা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরিচালিত হবে। কেউ কোনো ধরনের টাকার প্রলোভন বা বিশেষ সুবিধা দেওয়ার কথা বললে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবহিত করে এই প্রতারক চক্র ও স্বার্থান্বেষী মহলকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠু পরিবেশে পরিচালনায় সব পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণার মামলায় মো. আব্দুস সালাম (৪৪) নামের সাবেক এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে রংপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। এই আসামি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে একটি মাদ্রাসার সুপার ছিলেন। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তিনি বরখাস্ত হন।

তিনি আরও জানান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মো. ফরহাদুল ইসলাম মন্ডল (২৯), পিতা মো. আনহারুল ইসলাম মন্ডল, গ্রাম পালুনাশাহাপুর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর বাদী হয়ে গ্রেপ্তার আব্দুস সালামকে প্রধান আসামি করে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পীরগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (জিআর মামলা নং-৩২/২৬)। এই মামলার সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, মামলার এজাহার, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা চাকরির জন্য এসব পদে আবেদন করেন। আবেদন করা আনুমানিক ১০০ জন প্রার্থীকে নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। পরবর্তীতে চক্রটি রাজশাহীতে ওই প্রার্থীদের ভুয়া মৌখিক পরীক্ষা গ্রহণ করে। গত ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বিভিন্ন পদে ৪২ জনের চূড়ান্ত নিয়োগের একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এই ঘটনায় প্রতারক চক্রটি বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

বিষয়টি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তারা কুড়িগ্রাম সদর থানায় ক্লোনকৃত ভুয়া ওয়েবসাইটটি বন্ধ করতে একটি সাধারণ ডায়েরি করে।

অনুসন্ধানে জানা যায়, আব্দুস সালাম গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মাদ্রাসায় সুপার থাকাবস্থায় ওই এলাকার বিভিন্ন মহিলার কাছ থেকে বীমা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেন। আরও জানা যায়, সুন্দরগঞ্জে বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করার কথা বলে একাধিক পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। এক কথায় আব্দুস সালাম একটি প্রতারণা চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থেকে একের পর এক প্রতারণা করে যাচ্ছেন।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার জানান, এই ঘটনার গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টায় অভিযান চালায়। অভিযানে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আইডিয়াল মোড় শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা ও চাকরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, সাবেক মাদ্রাসা সুপার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত