সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে
পাঁচ প্রবাসীর মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছালে স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। ছবি : সংবাদ

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল নওগাঁয়। শনিবার (৩১ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহগুলো নওগাঁর স্ব স্ব গ্রামে নিয়ে আসা হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে পৌঁছায়।

মরদেহগুলো গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের শেষবারের মতো দেখতে লাশবাহী গাড়ির চারপাশে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী মারা যান। তাদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়। এরপর শনিবার দ্বিতীয় দফায় বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছায়।

সর্বশেষ আসা সাতজনের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয়; যাঁদের চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের মরদেহ আগেই দেশে পাঠানো হয়েছে। অবশিষ্ট সাতটি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ বিমানের ‘বিজি ৩৩৬’ ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে।

ডিএনএ শনাক্তের পর তালিকাভুক্ত নওগাঁর নিহত পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সম্পূর্ণ সরকারি খরচে মরদেহগুলো পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত