সংবাদ

পলাশে সবজির বাজারে উত্তাপ

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

পলাশে সবজির বাজারে উত্তাপ
নরসিংদীর পলাশে শীতের মৌসুম শেষ হওয়ার পরপরই বাজারে অধিকাংশ সবজির দাম বেড়েছে। ছবি : সংবাদ

নরসিংদীর পলাশে শীতের মৌসুম শেষ হতে না হতেই সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। আলু ছাড়া অন্যান্য সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজার, খানেপুর, নতুন বাজার, চরসিন্দুর ও ডাঙ্গাসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে বর্তমানে প্রতি কেজি আলু ২০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম বেশ চড়া।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা এবং বরবটি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ধুন্দল ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁকরল ১৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, লতি ৮০ টাকা এবং কচুরমুখী ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং জালি কুমড়া ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ঘোড়াশাল সাদ্দাম বাজারে আসা আসাদুজ্জামান নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারে সবজির দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আলু ছাড়া প্রায় সব সবজির দামই বাড়তি। বাজারে এসে অস্বস্তিতে পড়তে হচ্ছে।’

বিক্রেতারা বলছেন, আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

সাদ্দাম বাজারের সবজি বিক্রেতা মাসুদ হোসেন বলেন, ‘শীতের সবজি প্রায় শেষ। এখন বাজারে নতুন সবজির সরবরাহ কম। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে বলে আমরাও কম দামে বিক্রি করতে পারছি না। সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

পলাশে সবজির বাজারে উত্তাপ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত