সংবাদ

আইসিটি মন্ত্রী

কক্সবাজারের পর্যটন ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

কক্সবাজারের পর্যটন ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "কক্সবাজারের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে সরকার যা করার দরকার, তা করবে। ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে।"

কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "অনেক বিদেশিরাও এখানে আসছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল-মোটেলে বিনিয়োগ করে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে।"

সংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সময় মন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কক্সবাজারের পর্যটন ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "কক্সবাজারের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে সরকার যা করার দরকার, তা করবে। ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে।"

কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "অনেক বিদেশিরাও এখানে আসছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল-মোটেলে বিনিয়োগ করে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে।"

সংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সময় মন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত