সংবাদ

প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক আর নেই


প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক আর নেই
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বরেণ্য ছড়াকার সুবীর বসাক আর নেই। ছবি : সংবাদ

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি এবং বরেণ্য ছড়াকার সুবীর বসাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর বসাক। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সহকর্মীরা তার বাসভবনে ছুটে যান। পরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাতেই শহরের বত্রিশ আমজীতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সুবীর বসাক। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী সুবীর বসাকের আকস্মিক মৃত্যুতে পুরো কিশোরগঞ্জ জেলাজুড়ে ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক আর নেই

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি এবং বরেণ্য ছড়াকার সুবীর বসাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর বসাক। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সহকর্মীরা তার বাসভবনে ছুটে যান। পরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাতেই শহরের বত্রিশ আমজীতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সুবীর বসাক। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী সুবীর বসাকের আকস্মিক মৃত্যুতে পুরো কিশোরগঞ্জ জেলাজুড়ে ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত