নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্যমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলা সদরের দিবর মোড়ে সাপাহার প্রেস ক্লাব আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করা হয়। প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক তছলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মেলার স্টল ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পুরোপুরি চালু হতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে। মাসব্যাপী এই আয়োজনে তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও দেশীয় বিভিন্ন পণ্যের বিপুল সমাহার নিয়ে স্টল বসবে। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় থাকছে সার্কাস, জাদু প্রদর্শনী, রোমাঞ্চকর মোটরসাইকেল খেলা, ভূতের বাড়ি, ঐতিহ্যবাহী নাগরদোলা, সুস্বাদু খাবারের দোকান এবং শিশুদের জন্য নানা আকর্ষণীয় আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, এই মাসব্যাপী মেলা স্থানীয় মানুষের দীর্ঘদিনের বিনোদনের চাহিদা মেটানোর পাশাপাশি দেশীয় পণ্য ও ক্ষুদ্র কুটিরশিল্পের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন