ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ৩৬টি পরিবারের মাঝে ১ কোটি ৬৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত এই অর্থ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা হিসেবে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, ফেনীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলী আশরাফ, শ্রমিক নেতা মোহাম্মদ শাহীন এবং উপকারভোগীদের পক্ষে তন্দ্রা মনি দেবী ও রায়হানুল ইসলাম ভূঞা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপি বলেন, ‘সড়ক দুর্ঘটনা এমন একটি মর্মান্তিক বাস্তবতা, যা মুহূর্তের মধ্যে একটি হাসিখুশি পরিবারকে অন্ধকারের মুখে ঠেলে দেয়। প্রিয়জন হারানোর সেই শূন্যতা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এটি কোনো ক্ষতিপূরণ নয়, রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি সহায়তার একটি ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সড়কে নিরাপত্তা জোরদারের ওপর কঠোর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং লাইসেন্সবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। চালকদের অদক্ষতা ও মানুষের অসচেতনতা রোধে সবাইকে সচেতন হতে হবে।
বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আল ফায়সাল জানান, এবারের ট্রাস্টি বোর্ড থেকে জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং গুরুতর আহত ৫ জনের পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ৩৬টি পরিবারকে ১ কোটি ৬৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগেও বিআরটিএ ফেনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে আহত ও নিহত ৫৯টি পরিবারের মাঝে মোট ২ কোটি ৮৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছিল।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন