যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ জয়ী হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটের উচ্চকক্ষে জায়গা করে নেওয়ার পথে রয়েছেন তিনি। নির্বাচনী ফলাফল পূর্বাভাসকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিলের।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন আল-সাইয়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রজার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েছেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।
চিকিৎসক এবং ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান আল-সাইয়েদ নির্বাচনে ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে রজার্স পেয়েছেন ৪৭ শতাংশের বেশি ভোট। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত ৫২ শতাংশ ভোট গণনা শেষে এ চিত্র পাওয়া গেছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন