সংবাদ

বাকৃবিতে কনসার্ট ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

প্রতিনিধি, বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বাকৃবিতে কনসার্ট ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের
বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে বাকৃবি শাখা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। সাক্ষাৎকালে শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ বাড়াতে ক্যাম্পাসে কনসার্ট আয়োজন, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান চালুকরণ এবং জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত ভাঙাচোরা সড়ক পুনর্নির্মাণসহ একগুচ্ছ দাবি তুলে ধরেছেন তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে এই দাবিগুলো উপস্থাপন করা হয়।

সৌজন্য সাক্ষাতাকালে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়েবসহ বিভিন্ন আবাসিক হলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ক্যাম্পাসের বিদ্যমান সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ প্রসারিত করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, একাডেমিক কার্যক্রমের অতিরিক্ত চাপ ও একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দিতে ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের এসব প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।

ক্যাম্পাসের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, “জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত প্রধান সড়কটির বেহাল দশায় প্রতিদিন শত শত শিক্ষার্থী চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বেচ্ছাসেবীদের মানবিক মূল্যবোধ ও আন্তরিকতাকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন ছাত্রদল নেতারা।

সাক্ষাৎ শেষে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টাকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ এবং ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে সবার গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাকৃবিতে কনসার্ট ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত