সংবাদ

রপ্তানিতে মন্থর গতি: এক বছরে হ্যান্ডলিং কমেছে প্রায় ১০ হাজার টিইইউএস

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

রপ্তানিতে মন্থর গতি: এক বছরে হ্যান্ডলিং কমেছে প্রায় ১০ হাজার টিইইউএস
চট্টগ্রাম বন্দর। ছবি : সংবাদ

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যাভর্তি কন্টেইনার পরিবহনে কিছুটা ইতিবাচক ধারা দেখা গেলেও সার্বিকভাবে কন্টেইনার হ্যান্ডলিং বা ওঠানামার পরিমাণ কমেছে। গত এক বছরের ব্যবধানে বন্দরে সামগ্রিক কন্টেইনার হ্যান্ডলিং কমেছে প্রায় ১০ হাজার টিইইউএস (২০ ফুটের একক)।

বন্দর সূত্রে জানা যায়, ২০২৬ সালের অক্টোবর মাসে আমদানি বাণিজ্যে মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে পণ্যাভর্তি কন্টেইনার ছিল ১ লাখ ২০ হাজার ৫৩৬ টিইইউএস এবং খালি কন্টেইনার ছিল ৪ হাজার ২৮৩ টিইইউএস। অন্যদিকে, ২০২৫ সালের অক্টোবর মাসে আমদানিতে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ২৪ হাজার ২৪৪ টিইইউএস। ফলে এক বছরের ব্যবধানে আমদানি খাতে সামগ্রিক হ্যান্ডলিং বেড়েছে ৫৭৫ টিইইউএস।

অন্যদিকে, ২০২৬ সালের অক্টোবর মাসে রপ্তানি বাণিজ্যে ১ লাখ ২০ হাজার ৪১৪ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে পণ্যাভর্তি কন্টেইনার ছিল ৭৩ হাজার ৫০৯ টিইইউএস এবং খালি কন্টেইনার ছিল ৪৬ হাজার ৯০৫ টিইইউএস। যেখানে আগের বছরের একই সময়ে (অক্টোবর ২০২৫) রপ্তানি বাণিজ্যে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ৩০ হাজার ৫৪৮ টিইইউএস। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বাণিজ্যে মোট কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ১০ হাজার ১৩৪ টিইইউএস।

প্লাস পয়েন্ট: পণ্যাভর্তি কন্টেইনার বৃদ্ধি

রপ্তানি খাতে সামগ্রিক হ্যান্ডলিং কমলেও এটিকে স্বস্তির খবর হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ হিসেবে তারা বলছেন, রপ্তানিতে পণ্যাভর্তি কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে রপ্তানিতে পণ্যাভর্তি কন্টেইনার ছিল ৭০ হাজার ৭৯২ টিইইউএস, যা এক বছর পর বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫০৯ টিইইউএসে। অন্যদিকে, খালি কন্টেইনারের সংখ্যা ৫৯ হাজার ৭৫৬ টিইইউএস থেকে উল্লেখযোগ্য পরিমাণে কমে ৪৬ হাজার ৯০৫ টিইইউএসে নেমে এসেছে।

চলতি বছরের অক্টোবর মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে মোট ২ লাখ ৪৫ হাজার ২৩৩ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২ লাখ ৫৪ হাজার ৭৯২ টিইইউএস। সেই হিসাবে এক বছরে সামগ্রিক কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ৯ হাজার ৫৫৯ টিইইউএস।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খালি কন্টেইনার কমে গিয়ে পণ্যাভর্তি কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পাওয়া দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য একটি ইতিবাচক দিক। তবে সামগ্রিকভাবে খালি কন্টেইনারের সংখ্যা হ্রাসের কারণে সার্বিক হ্যান্ডলিং কমে যাওয়ায় তা বন্দরের লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রপ্তানিতে মন্থর গতি: এক বছরে হ্যান্ডলিং কমেছে প্রায় ১০ হাজার টিইইউএস

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত