সংবাদ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা


প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমি নষ্ট করে ইট প্রস্তুত করার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন এবং মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ওই তিন ভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন।

অভিযানে গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো–চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও ভাটা স্থাপনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন এবং মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ওই তিন ভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন।

অভিযানে গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো–চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও ভাটা স্থাপনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত