সংবাদ

৫ মাস পর কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

৫ মাস পর কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার
বাউলশিল্পী আবুল সরকার। ছবি : সংগৃহীত

ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান।

কারাগার থেকে বের হওয়ার সময় আবুল সরকারের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কারাগারের ফটক থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী গ্রামের বাসিন্দা।

এর আগে গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’র একটি পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরদিন ২০ নভেম্বর ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় পাঁচ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

৫ মাস পর কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত