সংবাদ

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি আরফিন, সম্পাদক নজরুল


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি আরফিন, সম্পাদক নজরুল
ছবি : সংবাদ

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক 'সংবাদ' এর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শেখ।

শনিবার (৭ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটে নজরুল ইসলাম শেখ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা  পর্যন্ত গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোট হয়। ৪৫  জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন। ভোটে সহ সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা, অর্থ সম্পাদক শাহদাত হোসেন সায়মন, দপ্তর সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া পারভীন, কার্যকরী সদস্য  মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


গজারিয়া প্রেসক্লাবের সভাপতি আরফিন, সম্পাদক নজরুল

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক 'সংবাদ' এর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শেখ।

শনিবার (৭ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটে নজরুল ইসলাম শেখ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা  পর্যন্ত গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোট হয়। ৪৫  জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন। ভোটে সহ সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা, অর্থ সম্পাদক শাহদাত হোসেন সায়মন, দপ্তর সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া পারভীন, কার্যকরী সদস্য  মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত