সংবাদ

কোনো ডিসেম্বরেই আপার দেশে আসার সুযোগ নেই : নাহিদ ইসলাম


প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

কোনো ডিসেম্বরেই আপার দেশে আসার সুযোগ নেই : নাহিদ ইসলাম
ছবি : সংবাদ

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, কোনো ডিসেম্বরেই কোনো আপার দেশে আসার সুযোগ নেই; আসলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় চিফ হুইপ বলেন, আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়বিচার না পায়, তখন নিজেরাই প্রতিরোধ করা শুরু করে। তিনি বলেন, বাংলাদেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও এখনো ঘুমিয়ে পড়েনি। আপনাদের এটার প্রমাণ দিতে হবে। আপনাদের সিনিয়ররা আন্দোলন করে গেছেন, আর আপনাদের কাজ হলো তার ধারাবাহিকতা ধরে রাখা। কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে হবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে ইনকিলাবের যে জয়গান শুরু হয়েছিল, সেটি অব্যাহত রাখতে হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের প্রতিরোধের মাস। আমরা ৭১-এ বিজয় লাভ করেছি, ২৪-এ বিজয় লাভ করেছি; ২০২৬-এর ডিসেম্বরসহ সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্রজনতা বিজয় লাভ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ এমপি ও নিজাম উদ্দিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


কোনো ডিসেম্বরেই আপার দেশে আসার সুযোগ নেই : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, কোনো ডিসেম্বরেই কোনো আপার দেশে আসার সুযোগ নেই; আসলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় চিফ হুইপ বলেন, আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়বিচার না পায়, তখন নিজেরাই প্রতিরোধ করা শুরু করে। তিনি বলেন, বাংলাদেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও এখনো ঘুমিয়ে পড়েনি। আপনাদের এটার প্রমাণ দিতে হবে। আপনাদের সিনিয়ররা আন্দোলন করে গেছেন, আর আপনাদের কাজ হলো তার ধারাবাহিকতা ধরে রাখা। কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে হবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে ইনকিলাবের যে জয়গান শুরু হয়েছিল, সেটি অব্যাহত রাখতে হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের প্রতিরোধের মাস। আমরা ৭১-এ বিজয় লাভ করেছি, ২৪-এ বিজয় লাভ করেছি; ২০২৬-এর ডিসেম্বরসহ সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্রজনতা বিজয় লাভ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ এমপি ও নিজাম উদ্দিন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত