ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার ভলাকোট ইউনিয়নের বাঘী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাঘী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক যুবক পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা নাসিরনগর থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন