ফেনী পৌরসভার চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
পরিদর্শনকালে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় চলমান ড্রেন, রাস্তা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে কাজের বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত শিডিউল ও মান অনুসরণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে কাজ সম্পন্ন করার বিষয়ে ঠিকাদার ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পৌর প্রশাসক।
পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ফেনী পৌরসভার এই সুষম ও টেকসই উন্নয়ন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন