চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাহিদ হোসেন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর অভিভাবকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে শিক্ষক গ্রেপ্তার হলেও ঘটনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির পরিচালক জাকারিয়া হিরোকে এখনো গ্রেপ্তার না করায় বিক্ষুব্ধ অভিভাবক ও সচেতন নাগরিকরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ‘অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসী’র ব্যানারে শহরের হাইরোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের মতো একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। অবিলম্বে মূল অভিযুক্ত শিক্ষকসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া হিরোকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
পুলিশ জানায়, ছাত্রীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক জাহিদ হোসেনকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন