রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে চারটার দিকে পাংশা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই অভিযানে নেতৃত্ব দেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
গ্রেপ্তারকৃতরা হলেন - পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), মো. রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার গত বছরের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছিল।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচারসহ বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে। এছাড়া গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে একটি গোপন মিছিলে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার গ্রেপ্তারকৃতদের কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন