সংবাদ

২৪ ক্লাবের ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

২৪ ক্লাবের ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব
গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট শেষ, চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপ্তি হয়েছে। ২৪টি ক্লাবের এক হাজার দুশ’র বেশি ক্রীড়াবিদ অংশ নেওয়া এই উৎসবে ১৩টি ইভেন্টে সর্বাধিক সাফল্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

উৎসবে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ ছাড়া অংশগ্রহণকারী সব ক্লাবের সভাপতিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উৎসবের সফল বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ স্পন্সর ও পার্টনারদেরও বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সর্বত্র সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সেক্রেটারি জেনারেল ও উল্লাস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন জয়া, এম. আমীর আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এ ছাড়া গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম এবং সিলভার স্পন্সর প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। টেলিভিশন উপস্থাপিকা শারমিন লাকীর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন ব্যান্ড ‘পার্পল হেজ’ এবং সংগীতশিল্পী দীঠি আনোয়ার। এরপর নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ ক্লাবের ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত