কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
তবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে—তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকতেন না; নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।
মন্ত্রী বলেন, তবে প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। পরিত্যক্ত বাড়ি ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত তাবাসসুম।
এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান তিনি।
ঘটনাটি বৃহস্পতিবার সংসদে উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা?

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন