কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-’২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথি (২৩) ও তার মা তাহমিনা বেগম ফাতেমাকে (৫২) হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি ঝাঁড়ফুক কবিরাজ মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত তাহমিনা বেগম কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে দুই ছেলে কাজ শেষে বাসায় ফিরে তাদের মা তাহমিনা বেগম ও বোন সুমাইয়া আফরিনের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে তাহমিনার ছেলে মো. তাজুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ পরদিন ৮ সেপ্টেম্বর সকালে ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে, মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
এদিন তাহমিনা বেগমের ছেলে মো. তাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। সেদিনই পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝাড়ফুঁকের কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পরে মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করে ঘাতক মোবারক হোসেন আদালতেও জবানবন্দি দেন।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, তদন্ত কর্মকর্তা আদালতে মামলাটির চার্জশিট দাখিলের পর তিন মাসের মধ্যে এর বিচারকার্য শেষ হয়েছে। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামির মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
মামলার বাদী মো. তাজুল ইসলাম বলেন, আমরা মামলার রায়ে সন্তুষ্ট। এ মামলার একমাত্র আসামি মোবারক হোসেন ঠান্ডা মাথায় আমার মা ও বোনকে নৃশংসভাবে খুন করেছে। আমরা অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
এদিকে, রায় ঘোষণার পর বিচারিক আদালত থেকে আসামিকে আদালতের হাজতখানায় নেয়ার পথে তার উপর হামলা চালায় কুবির একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। হামলার ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, আদালত কক্ষ থেকে আসামিকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশ বের করার সাথে সাথে শিক্ষার্থীরা আসামির উপর চড়াও হয়ে হামলা চালিয়ে তাকে কিল ঘুষি লাথি দিচ্ছে।
এ বিষয়ে আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, বিষয়টি আমি পরে শুনেছি, পুলিশ এ বিষয়ে কিছুই জানায়নি। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন