জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা নয়, অনুদানই প্রয়োজন—এই অবস্থান তুলে ধরে কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে অভিযোজনে অন্তত ৫০ শতাংশ অর্থায়ন, জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ঋণ মওকুফ ব্যবস্থা, প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।
প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ; তবুও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশটির অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির পথ ধরে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী উত্থাপিত পাঁচ দফা প্রস্তাব হলো-
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত; সেই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাও সহায়তা করতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
পঞ্চমত, কপ-৩১-এ ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
নারী ও তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী ও তরুণরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়, তা নিশ্চিত করতে হবে। মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।
সরকারপ্রধান আরও বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল দেবে-বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।
টেকসই ভবিষ্যতের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করতে হবে। বৈশ্বিক সংহতি জোরদার করে একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।
তারেক রহমান বলেন, ‘বিশেষ প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটানো হচ্ছে। কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করা হচ্ছে, যাতে জনগোষ্ঠী রক্ষা পায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা সৃষ্টি করছে। একই সঙ্গে ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন