কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, ‘এ সমস্ত ঘটনা ঘটিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার বাবা আবদুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য (এমপি) এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয় বলে অভিযোগ করেন দলটির নেতারা। এই ঘটনার পর রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন তিনি। সকালে পুড়ে যাওয়া বাড়ি দেখার পর সেখানেই সংবাদ সম্মেলন করেন এই সংসদ সদস্য।
‘ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না’:
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, ‘এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তো বা আমাদের দমিয়ে রাখা যাবে, ভয় পাইয়ে দেওয়া যাবে বা অনেক বেশি কষ্ট দেওয়া যাবে। তাদের আমরা বলতে চাই, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশের গণঅভ্যুত্থান এসেছিল।’
তিনি আরও উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এ ঘটনায় গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডির পরও তার কাছে বেশ কিছু হুমকি আসে। বিশেষ করে বুধবার (১১ নভেম্বর) তার বাড়িতে হামলার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক বা হুমকির পোস্ট দেওয়া হয়।
চারটি বিস্ফোরণ ও ফায়ার সার্ভিসের বিলম্ব:
মধ্যরাতে সিসিটিভি ক্যামেরার সময়ের হিসাব তুলে ধরে নুসরাত জানান, রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পর পর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে এটি পেট্রলবোমা হামলা বলেই প্রতীয়মান হচ্ছে, যদিও বাকিটা তদন্তসাপেক্ষ। তিনি খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পাহারা দিলেও প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় তারা পৌঁছানোর আগেই বাড়ির প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
‘বাড়িটি পরিত্যক্ত নয়’:
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার গণমাধ্যমের প্রচারের বিষয়ে নুসরাত তাবাসসুম স্পষ্ট করে বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, প্রচার করা হচ্ছে যে বাড়িটি নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত, যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি, আমার ছোট ভাই বড় হয়েছে, আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।’
তিনি জানান, বাড়িটিতে বর্তমানে একটি গবাদি পশুর খামার ছিল। সেই অসহায় পরিবারটি সেখানে থাকত, হামলায় একটি শিশু আহত হয়েছে এবং অনেকগুলো গবাদি পশু মারা গেছে। স্থানীয় লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন না তিনি। পাশাপাশি এটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজনেরই কাজ বলে মনে করেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন