দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘তথ্য কমিশন সরকার বা কোনো পক্ষের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।’ তিনি আরও বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথ চলার প্রথম পদক্ষেপ আজ থেকে শুরু হলো। প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে এবং সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।
কমিশনের নানা সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট এই কমিশন ভবনে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়ে সীমিত পরিসরেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১০০ দিনের কর্মপরিকল্পনা:
তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার জানান, তথ্য অধিকার আইন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হচ্ছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।
তিনি আরও বলেন, সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে এবং এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পত্র পাঠানো হয়েছে। গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
অন্যান্য বক্তার বক্তব্য:
প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি ‘গেম চেঞ্জিং’ ভূমিকা রাখতে পারে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে ভুয়া তথ্য (মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন) রোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরেক তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় এখানে কাজের পাহাড় জমে গেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে তিনি গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন