সারের ডিলার নিয়োগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের স্বজনপ্রীতি, পরিবারের সদস্যদের সুবিধা প্রদান এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি হইচইয়ের মুখে কয়েক দফা অধিবেশনের কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দেয়।
বুধবার (১১ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্পূরক প্রশ্নে ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়।
এর আগে গাইবান্ধা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য তুলে ধরেন। পরে সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে কয়েকটি গণমাধ্যমের সংবাদের শিরোনাম উদ্ধৃত করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের মধ্যে অন্তত ১০ জন নেতাদের স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। নাটোরের এক ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত সংসদ সদস্যের ছেলেও ডিলারশিপ পেয়েছেন বলে তিনি দাবি করেন।
সংরক্ষিত নারী আসনের সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি বলেন, অর্থের বিনিময়ে অনেক নারী সংসদ সদস্য নির্ধারিত এলাকার বাইরে গিয়েও সুপারিশ করেছেন। এ ছাড়া সাবেক ক্ষমতাসীনদের সুযোগ দিতে নিয়োগ শর্ত সাজানো হয়েছে কি না এবং পুরো প্রক্রিয়াটি পুনঃনিরীক্ষা করা হবে কি না, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমপি নিজে হব, আমার ছেলে, স্ত্রী কিংবা ভাগনে ব্যবসায়ী হবে- এই সংস্কৃতি কবে বন্ধ হবে?’
হাসনাতের এই বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘উনি সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় নিয়োগ উৎসবমুখর হোক।’ মন্ত্রীর এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ ও হইচই শুরু করেন। একপর্যায়ে মন্ত্রী বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, হট্টগোলের কারণে বক্তব্য দিতে অসুবিধা হচ্ছে।
পরে নিয়োগপ্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী জানান, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটির মাধ্যমে কঠোর যাচাই-বাছাই শেষে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠায়। সেই তালিকার শীর্ষে থাকা ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি কমিটির সব সদস্যের স্বাক্ষরিত প্রস্তাবনার ভিত্তিতে হয়েছে, কোনো একক ব্যক্তির সুপারিশে নয়।
এদিকে, সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সুপারিশের অভিযোগকে অসত্য দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ঢালাওভাবে এমন অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়। সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীকে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রমাণহীন এসব বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন চিফ হুইপ।
উভয় পক্ষের উত্তেজনা অব্যাহত থাকা অবস্থায় বিরোধী দলের কয়েকজন সদস্য পুনরায় কথা বলার সুযোগ চাইলেও ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরবর্তী প্রশ্নোত্তরে চলে যান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন