সংবাদ
সংবাদ

শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ


প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ছবি: সংবাদ

নওগাঁর সাপাহারে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার ‘বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাপাহার সদরের জিরো পয়েন্টের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য বরদাশত করা হবে না।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও মুরাদ শাহ চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসান আলী। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার ‘বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাপাহার সদরের জিরো পয়েন্টের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য বরদাশত করা হবে না।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও মুরাদ শাহ চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসান আলী। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত