সংবাদ
সংবাদ

ভয়ঙ্কর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ভয়ঙ্কর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। 

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে পাঁচ হাজার ৯১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ।

গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নভেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৫ জনের। অক্টোবরে মৃত্যু হয়েছিল ১৭৪ জনের, সেপ্টেম্বরে ১৪৮ জনের। তুলনায়, গত বছর পুরো বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের এবং আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। 

২০২৩ সাল ছিল ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ বছর- ওই বছর এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের সংখ্যা এখনো সেই মাত্রায় না পৌঁছালেও, নভেম্বর মাসজুড়ে সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ভয়ঙ্কর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। 

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে পাঁচ হাজার ৯১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ।

গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নভেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৫ জনের। অক্টোবরে মৃত্যু হয়েছিল ১৭৪ জনের, সেপ্টেম্বরে ১৪৮ জনের। তুলনায়, গত বছর পুরো বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের এবং আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। 

২০২৩ সাল ছিল ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ বছর- ওই বছর এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের সংখ্যা এখনো সেই মাত্রায় না পৌঁছালেও, নভেম্বর মাসজুড়ে সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত