শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও অন্তত ৮টি কারখানায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও ৮টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নজরদারি।
গত মঙ্গলবারও (১০ নভেম্বর) পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয় আশুলিয়া শিল্পাঞ্চলে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ আরও কিছু দাবিতে কয়েকদিন ধরে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকরা।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল সোয়া ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় এ অবরোধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
এদিকে পল্লীবিদ্যুৎ ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন