ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলেও জামানতের শর্তে ব্যাংকের ঋণ থেকে বঞ্চিত ছিলেন প্রান্তিক পেশার মানুষ। এবার তাদের জন্য সুখবর। জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংকগুলো।
হকার, মুচি, জেলে, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালকসহ অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা পাবেন এই সুবিধা। এ জন্য দেড় হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে আয়বর্ধক কাজে যুক্ত করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। এ জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই তহবিলের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে।
কারা পাবেন: তহবিলের আওতায় অগ্রাধিকার পাবেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ ঋণসুবিধা পাবেন। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের মধ্যে বিতরণ করতে হবে।
তালিকায় রয়েছেন পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা। এ ছাড়া জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বাররা ঋণের জন্য বিবেচিত হবেন।
ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ সুবিধার আওতায় থাকবেন। একইভাবে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতারাও ঋণ নিতে পারবেন।
এ ছাড়া ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীদেরও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
প্রচলিত ব্যবসার পাশাপাশি ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কাজে যুক্ত ব্যক্তিরাও এ ঋণ পেতে পারেন। আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড নেই- এমন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও যেন ঋণসুবিধা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও এ ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ যেকোনো আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকারভিত্তিতে ঋণ নিতে পারবেন।
শিক্ষার্থীরাও পাবেন: শিক্ষার্থীদের জন্যও এ তহবিলে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
এককভাবে ১০ লাখ: একজন গ্রাহক বা অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগতভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ ৪০ লাখ টাকা। এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। দলের প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পাবেন। ঋণের দায় পরিশোধে দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণগ্রহীতার ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এমন হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই হিসাবে জমা হবে।
পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত নেওয়া যাবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। তবে এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে দিতে হবে।
পরিশোধে সময় পাঁচ বছর: শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ তহবিলের আওতায় ঋণ দিতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে আদায় করা মুনাফার হার বার্ষিক ৭ শতাংশের বেশি হওয়া যাবে না।
ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে ত্রৈমাসিক কিস্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন সংগ্রহ করতে হবে ব্যাংককে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
যেভাবে বিতরণ: ব্যাংকগুলো নিজস্ব শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি হিসেবে গ্রাহকের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা যাবে না।
ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে বিতরণ ও আদায় কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে। এ ছাড়া প্রতি তিন মাস পর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন