সংবাদ
সংবাদ

বৌদ্ধদের কঠিন চীবর দানে সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

বৌদ্ধদের কঠিন চীবর দানে সমাজকল্যাণমন্ত্রী
মিঠাপুকুরে মন্ত্রী: ‘মানুষ তিনবেলা ভাত খেতে পারছে’

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এখনো দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে; অভাব নেই দেশের মানুষের।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সবকিছুর দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনো দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তারা এমন লুটপাট করেছে যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। তাদের লুটপাট ও ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে সেই পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল; এখনো তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন রেখেছিলেন। এখনো দেশের জনগণের পুনঃসমর্থন রয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। আমরা বলতে চাই, এত খুন, গুম, শত শত মানুষকে পঙ্গু করে ফেলার পর তারা কীভাবে ভাবে এই দেশে তাদের অন্যায়, অত্যাচার, খুন আর লুটপাটের বিচার হবে না। এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।

মন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সব প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ অন্যরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বৌদ্ধদের কঠিন চীবর দানে সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত