চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলুকদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলাতদিয়াড়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল এ অভিযান চালায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
একাধিক সূত্র জানায়, আক্তাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন