জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় নতুন অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। জলবায়ু বিনিয়োগ তহবিলসের (সিআইএফ) নতুন কর্মসূচি থেকে সর্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার পাওয়ার জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পেয়েছে বাংলাদেশ।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ প্রায় ৩৭৩ কোটি টাকা। উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা, জলবায়ু সহনশীল কৃষি এবং ঝুঁকিতে থাকা মানুষের জীবন-জীবিকার সক্ষমতা বাড়ানোর মতো কাজে এ অর্থ ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে।
তবে এই অর্থ এখনই বাংলাদেশের হাতে আসছে না। কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত দেশগুলোকে নিজস্ব বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনার ভিত্তিতে অর্থায়নের প্রস্তাব চূড়ান্ত হবে। ফলে অর্থ ছাড়, প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়নের সময়সীমা এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তুরস্কের আনতালিয়া এক্সপো সিটিতে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের এসব তথ্য জানান জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও উপস্থিত ছিলেন।
জলবায়ু বিনিয়োগ তহবিলসের (সিআইএফ) ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’ বা ‘আরাইজ’ কর্মসূচির প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশকে নির্বাচন করা হয়েছে। অন্য দেশগুলো হলো হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন।
এসব দেশ প্রত্যেকে সর্বোচ্চ ৩ কোটি ডলারের অর্থায়ন চেয়ে বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। মোজাম্বিক ও মালাউইয়ের যৌথ আঞ্চলিক উদ্যোগের জন্য সর্বোচ্চ ৪ কোটি ডলারের সুযোগ রাখা হয়েছে।
সিআইএফের তথ্য অনুযায়ী, কর্মসূচিটির আওতায় কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সহনশীলতা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মতো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা উঠে এসেছে।
এ অর্থায়ন কাজে লাগিয়ে উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন, লবণাক্ততা সহনশীল কৃষি সম্প্রসারণ, নিরাপদ পানির ব্যবস্থা এবং স্থানীয় মানুষের বিকল্প জীবিকার সুযোগ তৈরির মতো প্রকল্প নেওয়া যেতে পারে। তবে কোন কোন প্রকল্প চূড়ান্ত হবে, কত টাকা কোন খাতে ব্যয় হবে, তা বিনিয়োগ পরিকল্পনা তৈরির পরই স্পষ্ট হবে।
সিআইএফের কর্মসূচিতে অর্থায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যও রয়েছে। কর্মসূচির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী তারিয়ে গবাদেসিন। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এসব বিনিয়োগ বাস্তবায়িত হবে।
উপকূলের সংকট কতটা গভীর: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়। লবণাক্ততার বিস্তার, সুপেয় পানির সংকট, কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাওয়া, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং নদীভাঙনের মতো সমস্যা মানুষের জীবন-জীবিকাকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে।
বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা ও ভোলার মতো উপকূলীয় জেলার বহু মানুষকে প্রতিনিয়ত এসব ঝুঁকির সঙ্গে লড়াই করতে হচ্ছে। কোথাও কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে, কোথাও পুকুর ও জলাশয়ের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। আবার ঘূর্ণিঝড়ের পর বসতবাড়ি, রাস্তাঘাট ও জীবিকার অবকাঠামো পুনর্গঠনে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে।
এ অবস্থায় শুধু দুর্যোগের পর পুনর্বাসন নয়, দুর্যোগের আগেই ঝুঁকি কমানোর সক্ষমতা তৈরি করা জরুরি। বাঁধ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, টেকসই আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির উৎস, লবণাক্ততা সহনশীল ফসল এবং স্থানীয় পর্যায়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জন্য জলবায়ু অভিযোজনের প্রয়োজনীয়তা যে কত বড়, তা অর্থনৈতিক ক্ষতির হিসাবেও বোঝা যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু কপ-৩১ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই ক্ষতির তুলনায় ৩ কোটি ডলারের সম্ভাব্য অর্থায়ন খুবই সীমিত। তবে সঠিক প্রকল্পে বিনিয়োগ করা গেলে নির্দিষ্ট কিছু এলাকার ঝুঁকি কমাতে এটি ভূমিকা রাখতে পারে।
৩৭৩ কোটি টাকা কি যথেষ্ট: বাংলাদেশের জলবায়ু অভিযোজনের প্রয়োজনের তুলনায় ৩ কোটি ডলার বড় অঙ্ক নয়। বরং এই অর্থকে জাতীয় পর্যায়ের জলবায়ু সংকট মোকাবিলার অর্থায়ন হিসেবে না দেখে নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য একটি সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।
উপকূলের একটি এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ, পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন কিংবা নিরাপদ পানির অবকাঠামো গড়ে তুলতেই বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। আবার এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করাও জরুরি। ফলে প্রকল্পের সংখ্যা বাড়ানোর চেয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে কার্যকর বিনিয়োগ করা বেশি গুরুত্বপূর্ণ।
অর্থের উৎস ও শর্তও এখানে বিবেচ্য। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়নের দাবি দীর্ঘদিনের। ঋণনির্ভর অর্থায়ন বাড়লে জলবায়ু পরিবর্তনে কম দায়ী দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা তৈরি হতে পারে। তাই এই কর্মসূচিতে বাংলাদেশের জন্য অর্থায়ন কী শর্তে আসবে, তার কত অংশ অনুদান এবং কত অংশ সহজ শর্তের ঋণ হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
বড় পরীক্ষা বাস্তবায়নে: জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শুধু অর্থ পাওয়া নয়, সেই অর্থের সুফল প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোও বড় চ্যালেঞ্জ। প্রকল্প নির্বাচনে স্থানীয় মানুষের মতামত, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব বিবেচনায় নিতে হবে।
বিশেষ করে উপকূলীয় এলাকায় কোনো অবকাঠামো নির্মাণের আগে স্থানীয় নদী, খাল, পানি নিষ্কাশনব্যবস্থা ও প্রতিবেশের সঙ্গে তার সম্পর্ক বুঝতে হবে। অপরিকল্পিত বাঁধ বা অবকাঠামো কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা কিংবা অন্য পরিবেশগত সমস্যাও বাড়াতে পারে।
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, ব্যয়ের নিরীক্ষা, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রকল্প শেষ হওয়ার পর এর কার্যকারিতা মূল্যায়নের ব্যবস্থা থাকা জরুরি। কোন এলাকায় কত মানুষ উপকৃত হলো, কত জমির উৎপাদনশীলতা বাড়ল, কত পরিবার নিরাপদ পানির সুযোগ পেল—এসব পরিমাপযোগ্য ফলাফল দিয়ে প্রকল্পের সাফল্য বিচার করতে হবে।
জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন ও অনুদান পাওয়া অত্যন্ত জরুরি। এসব দেশের অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে উন্নত দেশগুলোর পাশাপাশি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে অগ্রগতি অর্জন করেছে। নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনের পাশাপাশি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থাও চালু হয়েছে। তাঁর দাবি, দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, কপ-৩১ সামনে রেখে দুটি মন্ত্রণালয়ের মধ্যে একাধিক আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়টি তুলে ধরেছেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে পাটজাত পণ্য নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন খাতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
সব মিলিয়ে, আরাইজ কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু অভিযোজনের জন্য নতুন অর্থায়নের সুযোগ তৈরি করেছে। কিন্তু ৩ কোটি ডলারের এই সুযোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে বিনিয়োগ পরিকল্পনার মান, অর্থায়নের শর্ত, প্রকল্প নির্বাচনের স্বচ্ছতা এবং স্থানীয় মানুষের প্রয়োজনকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার ওপর। উপকূলের মানুষের কাছে এই অর্থের প্রকৃত সুফল পৌঁছানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন