সংবাদ
সংবাদ

‘হামলা হলে আ.লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না’

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

‘হামলা হলে আ.লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না’
চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাদের কঠোর হুঁশিয়ারি।

হাদি হত্যার বিচার নিশ্চিত করা, নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে চট্টগ্রামে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

কর্মসূচি থেকে হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি চলমান রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই গণবিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন রাফি। কর্মসূচি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব সামিন রহমান।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হত্যার বিচার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা ও নৈরাজ্যের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘৩৩১ দিন পার হলেও হাদি হত্যার বিচার নিশ্চিত হয়নি। হত্যাকাণ্ডের আসামিরা ভারতে আশ্রয় নিয়েছে- এমন তথ্য থাকার পরও তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে।’

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাড়িঘরে পেট্রলবোমা হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আপনারা হামলা করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর আমরা আপনাদের চুমু দেব- এটা ভেবে থাকলে ভুল করবেন।’ কোনো জায়গায় হামলা হলে আওয়ামী লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন-জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের তামিম আবতাহী, চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম তাজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক তৌসিফ বিন রফিক প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাদি হত্যার দ্রুত বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

‘হামলা হলে আ.লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না’

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত