মানিকগঞ্জের সাটুরিয়ায় ধূমপানকে কেন্দ্র করে হওয়া বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলী (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
পূর্বের এই বিরোধের জের ধরে ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসেছিলেন নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলী। অভিযোগ রয়েছে, সেখানে হঠাৎ তার ওপর হামলা চালানো হয়। এ সময় আশিক ও তার বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পুনরায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন