রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে গঠিত বিশেষ কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির সার্বিক কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং কাজের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, সড়ক ও জনপরিসর সব সময় পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শহর নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত পর্যালোচনা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন