সংবাদ
সংবাদ

নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ভিড়।

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে কিরণ মিয়া (৫০) নামে এক বরযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কিরণ মিয়া উপজেলার বরকান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। এ ঘটনায় আরও অন্তত ৬০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এতে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার খাওয়ানো হয়।

খাবার খাওয়ার পরপরই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে একে একে অসুস্থ ব্যক্তিরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া মারা যান।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) বলেন, তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের লোকজন খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন বলে তার ধারণা। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর একে একে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাড়া আরও কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, অনেকে এই হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ধারণা, অসুস্থ ব্যক্তির সংখ্যা ৬০ জনের বেশি হবে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন হাসপাতালে অসুস্থ ব্যক্তিরা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত