সংবাদ
সংবাদ

জালিয়াতি করে দম্পতির বিলাসী জীবন, অতঃপর...

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

জালিয়াতি করে দম্পতির বিলাসী জীবন, অতঃপর...
১ লাখের কার্ডে সাড়ে ৪ কোটি, বিলাসী জীবন, অতঃপর গ্রেপ্তার

ক্রেডিট কার্ডের সীমা মাত্র ১ লাখ টাকা! অথচ সেই কার্ড ব্যবহার করে লেনদেনের জাল বিছিয়ে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছীর এক দম্পতির বিরুদ্ধে।

ব্যাংকের কার্ডের সীমা তাদের কাছে যেন ছিল কেবলই কাগজের হিসাব! অভিযোগ, ৪২০টির বেশি লেনদেনে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। সেই টাকায় বগুড়ায় কিনেছেন দেড় কোটি টাকার জমি, বাকি অর্থে চলছিল বিলাসী জীবনযাপন। তবে শেষ রক্ষা হয়নি। ৩৬ ঘণ্টার অভিযানে বগুড়া থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর মধ্যপাড়া গ্রামের আবুল হাসানের ছেলে মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। সেই সুবাদে ২০১৫ সালে তার চলতি হিসাবের বিপরীতে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ব্যাংকটি।

অভিযোগ অনুযায়ী, ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে পাঁচটি ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর করেন তিনি। শুরুতে প্রতিবার ১ লাখ টাকার কম লেনদেন করলেও পরে তা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।

গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

পুলিশ সুপার জানান, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সদর থানার ওসি মিন্টু রহমান ও ডিবির ওসি হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ দল অভিযান চালায়।

শোবার ঘরের আলমারিতে পাওয়া টাকা।

টানা ৩৬ ঘণ্টার অভিযানে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জালিয়াতি করে দম্পতির বিলাসী জীবন, অতঃপর...

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত