সংবাদ
সংবাদ

বগুড়ায় হতে যাচ্ছে দেশের ৬৫৪তম থানা


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

বগুড়ায় হতে যাচ্ছে দেশের ৬৫৪তম থানা
ছবি : সংগৃহীত

দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ৬৫৪তম থানা হিসেবে আত্মপ্রকাশ করবে মোকামতলা থানা।

৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চারটিতে সুপারিশ, একটি নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বগুড়ায় হতে যাচ্ছে দেশের ৬৫৪তম থানা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ৬৫৪তম থানা হিসেবে আত্মপ্রকাশ করবে মোকামতলা থানা।

৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চারটিতে সুপারিশ, একটি নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত