সংবাদ
সংবাদ

রাউজানে গৃহবধূকে ‘বালিশচাপা দিয়ে হত্যার’ অভিযোগ

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

রাউজানে গৃহবধূকে ‘বালিশচাপা দিয়ে হত্যার’ অভিযোগ
ছবি : সংগৃহীত

বিয়ের মাত্র চার মাস চার দিনের মাথায় চট্টগ্রামের রাউজানে রিমা দে নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রিমা দে পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে দম্পতির মেয়ে। চার মাস চার দিন আগে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন খাস্তগীরের (২৬) সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের মা প্রভা রাণী দে জানান, শনিবার বিকেল ৩টার দিকে তাদের ফোন করে জানানো হয়, রিমা সিঁড়ি থেকে পড়ে আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও মেয়ের সন্ধান না পেয়ে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

তিনি আরও বলেন, মেয়ের মরদেহ পাওয়ার পর তাদের জানানো হয়, রিমা আত্মহত্যা করেছেন। তবে মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, মেয়েকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিবারের সদস্যদের জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া নিহতের ঘরের আসবাবপত্রও ভাঙচুর অবস্থায় দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাউজানে গৃহবধূকে ‘বালিশচাপা দিয়ে হত্যার’ অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত