মারা গেছেন প্রায় সাড়ে সাত মাস আগে। অথচ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে তাকে! মৃত ব্যক্তির বিরুদ্ধে এমন মামলা দায়েরের ঘটনা জানাজানি হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে তীব্র আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহারের ২১৯ নম্বর ক্রমিকে নাম রয়েছে মৃত বীর মুক্তিযোদ্ধা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সামচু ঢালীর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সামচু ঢালী শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। গত ২৯ মার্চ তিনি মারা যান।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনার তিন দিন পর ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এই নামের তালিকার ২১৯ নম্বরে রয়েছে প্রয়াত সামচু ঢালীর নাম।
মৃত্যুর সাড়ে সাত মাস পর কীভাবে এমন একটি বিস্ফোরক মামলায় তার নাম অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। মামলার এজাহার প্রস্তুতের আগে আসামিদের পরিচয় ও ঘটনার সময় তাদের জীবিত থাকার বিষয়টি যাচাই করা হয়েছিল কি না, সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
নিহত সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক - এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’ তিনি সরকারের কাছে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে।’
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মৃত ব্যক্তি কীভাবে মামলার আসামির নামের তালিকায় যুক্ত হলো - এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ মামলার আসামি শনাক্ত ও দায়িত্বহীনভাবে এজাহার তৈরির এই প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন