সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তা ও সীমান্তে চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন - শ্যামনগর উপজেলার সাহেদখালী গ্রামের মো. আইজুল (৩৮) এবং মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ওই দুজন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানবপাচারে সহায়তা এবং বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, সীমান্ত দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবৈধভাবে পারাপারে সহযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন