সংবাদ
সংবাদ

মায়ের ভাতা না পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেটালেন ছেলে

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

মায়ের ভাতা না পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেটালেন ছেলে
প্রতীকী ছবি।

রংপুরের বদরগঞ্জে মায়ের জন্য বিধবা ভাতার আবেদন করে তাৎক্ষণিকভাবে ভাতা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলেরা পিটিয়ে আহত করেছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমানকে।

গত ৫ নভেম্বর উপজেলার গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলেও ১৩ নভেম্বর বদরগঞ্জ থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে রহস্যজনক কারণে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদে কিসামত বসন্তপুর এলাকার মৃত হামিদার রহমানের ছেলে আসাদুজ্জামান তার মায়ের জন্য বিধবা ভাতার আবেদন করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ভাতা হয়েছে কি না, জানতে চান।

ইউপি কার্যালয় থেকে তাকে জানানো হয়, আপাতত বরাদ্দ নেই। তবে বরাদ্দ পেলে তার মা বিধবা ভাতা পাবেন- ইউপি কার্যালয় থেকে তাকে এমন নিশ্চয়তা দেওয়া হয়। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি আসাদুজ্জামান।

পরদিন ৫ নভেম্বর বিকেলে তিনি আবারও ইউপি কার্যালয়ে যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজার রহমানকে সাফ জানিয়ে দেন, বরাদ্দ এসেছে। তাই তিনি বিধবা ভাতার তালিকা সরবরাহের জন্য চাপ সৃষ্টি করেন। তাকে থামাতে গিয়ে ইউপি কার্যালয়ে একদফা লাঞ্ছিত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি কার্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তাকে আটক করে বেধড়ক পেটান আসাদুজ্জামান ও তার সঙ্গীরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।

এরপর ১৩ নভেম্বর তিনি আসাদুজ্জামানসহ সাতজনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু রহস্যজনক কারণে বদরগঞ্জ থানার ওসি আজ পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেননি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজার রহমান অভিযোগ করেছেন, আসাদুজ্জামান একটি প্রভাবশালী রাজনৈতিক দলের কর্মী হওয়ায় পুলিশ মামলা নিতে টালবাহানা করছে।

এ বিষয়ে জানতে আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর বেশি বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মায়ের ভাতা না পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেটালেন ছেলে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত