সংবাদ
সংবাদ

মানিকগঞ্জে চাকা ফেটে ট্রাকে বাসের ধাক্কা, আহত ৮


মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

মানিকগঞ্জে চাকা ফেটে ট্রাকে বাসের ধাক্কা, আহত ৮
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস একটি পোশাক কারখানার কর্মীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে চাপা দেয় এবং পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।  

এই দুর্ঘটনায় বাস ও ভ্যানের মোট আটজন যাত্রী এবং চালক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে চাকা ফেটে ট্রাকে বাসের ধাক্কা, আহত ৮

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস একটি পোশাক কারখানার কর্মীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে চাপা দেয় এবং পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।  

এই দুর্ঘটনায় বাস ও ভ্যানের মোট আটজন যাত্রী এবং চালক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত