সংবাদ
সংবাদ

নির্ধারিত সময়ে হাইকোর্টে মামলার নথি না পাঠালে কঠোর বিভাগীয় ব্যবস্থা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

নির্ধারিত সময়ে হাইকোর্টে মামলার নথি না পাঠালে কঠোর বিভাগীয় ব্যবস্থা
ছ‌বি: সংগৃ‌হিত

​হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও শৃঙ্খলাপূর্ণ করতে মামলার নথি সময়মতো আদালতে পাঠানো নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন দুপুর দুইটার মধ্যে পরবর্তী কার্যদিবসের মামলার নথির চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং চাহিদাপত্র পাওয়ার দিনই নথি প্রস্তুত করে পরদিন সকাল সাড়ে নয়টার মধ্যে আদালতে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা পালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এসংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

​অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিধিমালা অনুযায়ী মামলার পক্ষ বা দরখাস্তকারীদের দাখিল করা মেনশন স্লিপের ভিত্তিতে পরবর্তী কার্যদিবসে আদালতে নথি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার বা সহকারী বেঞ্চ অফিসারদের প্রয়োজনীয় চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হয়।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন দুপুর দুইটার মধ্যে পরবর্তী কার্যদিবসের জন্য প্রয়োজনীয় নথির চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। যদি দুপুর দুইটার পর কোনো চাহিদাপত্র পাঠানো হয়, তবে সেই নথি আর পরবর্তী কার্যদিবসে আদালতে পাঠানো সম্ভব হবে না; সেক্ষেত্রে ওই নথি তার পরের কার্যদিবসে পাঠানো হবে।

​অন্যদিকে, সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে চাহিদাপত্র পাওয়ার দিনই তাদের নথি প্রস্তুত করতে হবে এবং পরবর্তী কার্যদিবসে সকাল সাড়ে নয়টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

​আদেশে আরও স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত এই বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা করা হলে তা সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এ ধরনের অবহেলার জন্য দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, রেজিস্ট্রার (বিচার), সব বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার এবং সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নির্ধারিত সময়ে হাইকোর্টে মামলার নথি না পাঠালে কঠোর বিভাগীয় ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত