এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ঝুললেও গতকাল রোববার (১৫ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আর কোনো হদিস মিলছে না।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস)’ নামের একটি বেসরকারি সংস্থা তাদের শাখা কার্যালয় চালু করে। সেখানে ঋণ প্রদান ও সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সংস্থাটির পক্ষ থেকে নানা প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে বিপুল পরিমাণ অর্থ জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগীরা জানান, রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ করে কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা থেকে সটকে পড়েন। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না; তাদের ব্যবহৃত মুঠোফোনগুলোও বন্ধ রয়েছে। শুধু টাকা নয়, কার্যালয়ে থাকা আসবাব ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। কষ্টার্জিত সঞ্চয়ের টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকেরা; অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা একত্রিত হয়ে সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন