সংবাদ
সংবাদ

তীব্র পানি সংকটে ভুগছে সাতক্ষীরা পৌরসভা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

তীব্র পানি সংকটে ভুগছে সাতক্ষীরা পৌরসভা
ছবি : সংবাদ

সাতক্ষীরা পৌরসভার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেঁচো পাওয়া যাচ্ছে। এই পানি পান করা তো দূরের কথা, দৈনন্দিন গৃহস্থালি কাজেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকার পানি কিনে খেতে হচ্ছে পৌরবাসীকে। সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নিম্ন আয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এই চিত্র উঠে আসে। 

সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ প্রকৌশলী নিমাই চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন বারসিকের উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মো. শাহীন ইসলাম।  

সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার। এতে উল্লেখ করা হয়, গত এক দশকে সাতক্ষীরা শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান সেই অনুপাতে বাড়েনি। বর্তমানে কাগজে-কলমে পৌরসভার প্রায় ১১ হাজার ৩০০টি পানির সংযোগ রয়েছে, যা পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯টি পরিবারের মাত্র ৩১ শতাংশ। সংযোগ থাকলেও নিয়মিত পানি পান না গ্রাহকেরা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার উৎপাদনক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। নিম্নমানের পানির কারণে অনেক গ্রাহক ইতিমধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এই সংকটকে আরও তীব্র করে তুলেছে।

সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাতুন ও মরিয়ম খাতুন তাদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, প্রতিবছর অতিবৃষ্টির সময় তাদের প্রায় ছয় মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয়। এ সময় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পৌরসভার বাসিন্দা হয়েও তারা এখনো সুপেয় পানির সংযোগ পাননি।

অধ্যাপক পবিত্র মোহন দাস বলেন, খাবার ও রান্নার পানির জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার জারের পানি কিনতে হয়। অথচ পৌরসভা থেকে প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা গেলে মাসে মাত্র ২০০ টাকার মধ্যেই এই চাহিদা পূরণ করা সম্ভব হতো। 

সংলাপে নাগরিক সমাজের আট দফা সুপারিশ:

  • পানি সরবরাহ ও পরিশোধনের ব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।

  • শহরের প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ ও কুয়া তৈরির উদ্যোগ নেওয়া।

  • ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে জলাধার খনন, পরিশোধন ও সরবরাহে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ।

  • বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানি সরবরাহের ট্যাপ স্থাপন এবং আইন প্রয়োগের মাধ্যমে শহরের পুকুর ভরাট বন্ধ করা।

  • বাজারজাত করার আগে জারের ও সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচ মাত্রা পরীক্ষা করে ফলাফল অনলাইনে প্রকাশ করা। 

  • পানি সরবরাহ অবকাঠামোর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা।

  • সাতক্ষীরা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা।

  • নিরাপদ পানি সরবরাহে পৌরসভার পদক্ষেপ ও নতুন সংযোগ প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা।

সংলাপে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা, জলবায়ুকর্মী এস এম বিপ্লব হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তীব্র পানি সংকটে ভুগছে সাতক্ষীরা পৌরসভা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত