সংবাদ
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, অজ্ঞাতপরিচয় ওই নারীর নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা ক্যাম্পের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, অজ্ঞাতপরিচয় ওই নারীর নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত