পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিরোজপুরের নাজিরপুরের ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার। ওই এলাকা থেকে প্রায় ৩৫০ জনের একটি দল পিকআপ-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। তারা প্রথমেই মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে তার বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়াও মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে তাতে আগুন দেওয়া হয় এবং কার্যালয়ের টিনের অংশ কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেছেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন